Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

কলকাতায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টের খরচ কম! দাবি

ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো সেলুলার থেরাপির (ইআইবিএমসিটি ২০২৫) তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতায়। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মোট ২৩টি কেন্দ্রে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়

কলকাতায় বোনম্যারো  ট্রান্সপ্ল্যান্টের খরচ কম! দাবি
  • ৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইস্টার্ন ইন্ডিয়া ব্লাড ম্যারো সেলুলার থেরাপির (ইআইবিএমসিটি ২০২৫) তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কলকাতায়। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মোট ২৩টি কেন্দ্রে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়। এই সম্মেলনে সব কেন্দ্রই অংশগ্রহণ করে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কলকাতা সহ পূর্ব ভারতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের খরচ অনেক কম বলেই দাবি করে এই সংগঠন। সম্মেলনের অর্গ্যানাইজিং চেয়ারপার্সেন, ডাঃ তুফানকান্তি দোলাই বলেন, ‘রক্তের ক্যান্সার লিউকেমিয়া, থ্যালাসিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, নন হজকিন্স লিম্ফোমা, মায়েলোমা, ইমিউন ডেফিশিয়েন্সি ডিজঅর্ডার, ইনহেরিটেড বোন ম্যারো ফেলিওর ইত্যাদি অসুখ ধরা পড়লে শুরুতেই বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন করিয়ে নিলে রোগীর সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।’ ডাঃ রাজীব দে বলেন, ‘এখন সহজেই রক্ত সঞ্চালনের মতো করো প্যাকেটের মাধ্যমে রোগীর শরীরে বোন ম্যারো দেওয়া হয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ