Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইন্দোনেশিয়ায় স্কুলের ভিতরে মসজিদে বোমা ফেটে জখম ৫৫

ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি স্কুলের ভিতরে মসজিদে একাধিক বিস্ফোরণ। সেই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫৫ জন। তাদের মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া।

ইন্দোনেশিয়ায় স্কুলের ভিতরে  মসজিদে বোমা ফেটে জখম ৫৫
  • ৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জাকার্তা: ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি স্কুলের ভিতরে মসজিদে একাধিক বিস্ফোরণ। সেই ঘটনায় জখম হয়েছেন অন্তত ৫৫ জন। তাদের মধ্যে অধিকাংশই স্কুলপড়ুয়া। যদিও কী কারণে এই বিস্ফোরণ, সেই সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ। এর পিছনে জঙ্গিদের হাত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জাকার্তা পুলিশের প্রধান আসেপ এদি সুহেরি বলেন, শহরের উত্তর প্রান্তের কেলাপা গাদিং এলাকায় স্কুল চত্বরে দুপুর নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। জখমদের মধ্যে বেশিরভাগই নাবালক। মূলত মসজিদের ভিতরের কাচ ভেঙে পড়ুয়ারা জখম হয়। বিস্ফোরণের পর তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। তাদের শরীরের নানা জায়গা পুড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদের লাউড স্পিকারে দু’টি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণের পরের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, কানে হাত চেপে বহু পড়ুয়া ছুটে বেরিয়ে আসছে। বিস্ফোরণের খবর পেয়ে ইয়ারসি ও কেমপাকা হাসপাতালের বাইরে বহু অভিভাবক উপস্থিত গন। ঘটনাস্থলে এসে পৌঁছয় বম্ব স্কোয়াডও। পুলিশ প্রধান সুহেরির দাবি, এখনই এই ঘটনাকে জঙ্গি নাশকতা হিসেবে চিহ্নিত করার কোনও কারণ নেই। তদন্ত চলছে। তারপরই গোটা বিষয় স্পষ্ট হবে। 
 ঘটনাস্থলে তদন্তে পুলিশ। -এএফপি

সম্পর্কিত সংবাদ