Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাঘিনী ও চার শাবকের দেহ উদ্ধার

একইসঙ্গে মা বাঘিনী ও চার শাবকের দেহ উদ্ধার হল কর্ণাটকের এমএম হিলস অভয়ারণ্যে। বৃহস্পতিবার রাজ্যের বনমন্ত্রী ঈশ্বর খানদ্রে এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাঘিনী ও চার শাবকের দেহ উদ্ধার
  • ২৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

বেঙ্গালুরু: একইসঙ্গে মা বাঘিনী ও চার শাবকের দেহ উদ্ধার হল কর্ণাটকের এমএম হিলস অভয়ারণ্যে। বৃহস্পতিবার রাজ্যের বনমন্ত্রী ঈশ্বর খানদ্রে এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও সূত্রের খবর, পাহাড়ি ওই এলাকায় চোরাশিকারীদের পৌঁছনো সম্ভব নয়। সে ক্ষেত্রে গ্রামবাসীরাই কোনওভাবে বিষ দিয়ে বাঘিনী ও শাবকদের হত্যা করেছেন কি না, সে ব্যাপারে তদন্ত চলছে। রাজ্যের বনদপ্তর জানিয়েছে, এর আগেও নানা সময় লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। এছাড়া বাঘের হামলায় গবাদি পশুর মৃত্যুও হয়েছে। সেই আতঙ্কে নানা সময় গ্রামবাসীরা বাঘকে বাগে পেয়ে পিটিয়ে মারে। এক্ষেত্রেও কোনওভাবে বিষ দিয়ে বাঘিনী ও তার চার শাবককে খুন করা হল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ