Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিএলও সঙ্কট: কলকাতা পুরসভার সঙ্গে বৈঠক কমিশন প্রতিনিধিদের

বুথ লেভেল অফিসার (বিএলও) পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে দক্ষিণ ২৪ পরগনার ছ’টি এবং কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভা আসন।

বিএলও সঙ্কট: কলকাতা পুরসভার সঙ্গে বৈঠক কমিশন প্রতিনিধিদের
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বুথ লেভেল অফিসার (বিএলও) পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে দক্ষিণ ২৪ পরগনার ছ’টি এবং কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভা আসন। এইসব এলাকার বিভিন্ন বুথের বিএলও হন কলকাতার পুরকর্মীদের একটা বড় অংশ। কিন্তু এখন জাতীয় নির্বাচন কমিশনের নয়া নির্দেশ অনুযায়ী শুধুমাত্র গ্রুপ সি ও তার ঊর্ধ্বে কর্মরত ব্যক্তিদের এই কাজে যুক্ত করা যাবে। কিন্তু সেইমতো বিএলও পাওয়া যাচ্ছে না। এই কারণে যাদবপুর, টালিগঞ্জ, কসবাসহ কিছু শহুরে বিধানসভা কেন্দ্রে একটা জটিলতা তৈরি হয়েছে। সেই জট কাটাতে বৃহস্পতিবার কলকাতা পুরসভার সঙ্গে একটি বৈঠক করলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সেখানে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা উত্তর ও দক্ষিণের নির্বাচনী অফিসের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানে পুর কর্তৃপক্ষকে বিএলও নিয়ে সমস্যার কথা বলা হয়েছে। অনেকেই এই কাজ করতে রাজি হচ্ছেন না। তাই এই কর্মীদের ভোটের কাজে যাতে যুক্ত করা যায় তার জন্য পুরসভাকে সক্রিয় ভূমিকা নিতে হবে। এটাই মূলত বুঝিয়ে বলা হয়েছে। বিষয়টি মেয়র ফিরহাদ হাকিমকে জানানো হবে। তবে এদিন যেভাবে আলোচনা হয়েছে তাতে বিএলও পাওয়া নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, সেটা মিটে যাবে বলেই আশাবাদী কমিশন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ