Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গ দখলের খোয়াব! বিজেপির লক্ষ্য ১৫৩টি আসন

বাংলা দখলের ম্যাজিক ফিগার ১৪৮টি বিধানসভা আসন। আসন্ন ভোটে বঙ্গ বিজেপির টার্গেট ১৫৩। অর্থাৎ কান ঘেঁষে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বঙ্গ বিজেপি।

বঙ্গ দখলের খোয়াব!  বিজেপির লক্ষ্য ১৫৩টি আসন
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা দখলের ম্যাজিক ফিগার ১৪৮টি বিধানসভা আসন। আসন্ন ভোটে বঙ্গ বিজেপির টার্গেট ১৫৩। অর্থাৎ কান ঘেঁষে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব, সুনীল বনসল, বিপ্লব দেব সহ একঝাঁক নেতৃত্ব নির্বাচন নিয়ে দফায় দফায় বৈঠক করেন। সেখানেই এই অভীষ্ট লক্ষ্য বেঁধে দেওয়ার বিষয়টি উঠে এসেছে। উল্লেখ্য, ২০২১ সালে অমিত শাহ ২০০ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছিলেন। মোদি-শাহ জুটি গোটা বাংলা কার্যত চষে ফেলেছিলেন। যদিও ভোটের ফলাফলে দেখা যায়, পদ্ম শিবির ৭৭ আসনে থমকে গিয়েছে।

Advertisement

স্বভাবতই বাংলা দখলের স্বপ্ন কার্যত ভেঙে খানখান হয়ে যায়। এবার অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে। দাবি বিজেপির এক রাজ্য নেতার। তাঁর কথায়, ২০২১ সালে জেতা ৭৭টি আসন প্রথমে রাখা হয়েছে। তার বাইরে ২০২৪ সালে জেতা লোকসভার মধ্যে প্রাপ্ত বিধানসভা আসনগুলিকে রাখা হয়েছে সম্ভাবনাময় হিসেবে। পাশাপাশি, ২০২১ সালে খুব কম ব্যবধানে হারা সিট আসন্ন ভোটে পার্টির ঝুলিতে ঢুকবে ধরে এই ১৫৩ রাখা হয়েছে। যার মধ্যে উত্তরবঙ্গ থেকে ৫০টার মতো সিট ধরছে গেরুয়া পার্টি। বাকি ১০০টির মতো আসন দক্ষিণবঙ্গ থেকে জেতার আশা করছে রাজ্যের প্রধান বিরোধী দল। যদিও এই মুহূর্তে দলের সাংগঠনিক শক্তি যাচাই করলে, দলীয় নেতারাই তা অসাধ্য বলে মনে করছেন। 
অন্যদিকে, সংখ্যালঘু এলাকায় বিশেষ গুরুত্ব না দেওয়ার অলিখিত সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। মূলত হিন্দুত্ববাদী এলাকায় বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এদিনের বৈঠকে উঠে আসে এসআইআর ইশ্যুও। রাজ্যের শাসক দলকে প্যাঁচে ফেলতে ভোটার তালিকা থেকে ‘ভূত’ তাড়ানোর ‘ওঝা’ হিসেবে এসআইআর-কে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাতে বাধা এলে প্রয়োজনে রাষ্ট্রপতির শাসনে বাংলায় বিধানসভা ভোটের পরিকল্পনা রয়েছে দলের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ