Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। বৃহস্পতিবার এই দুই ঘটনায় উত্তেজনা ছড়ায়।

প্রধানমন্ত্রীর সভায় যোগ দেওয়ার পথে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ
  • ৩০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, শীতলকুচি ও দিনহাটা: আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার পথে কোচবিহারের শীতলকুচিতে বিজেপি কর্মীদের মারধর ও  দিনহাটায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। বৃহস্পতিবার এই দুই ঘটনায় উত্তেজনা ছড়ায়। 

Advertisement

বিজেপির অভিযোগ, তৃণমূলের গুন্ডাবাহিনী শীতলকুচিতে হামলা চালিয়েছে। ঘটনায় তিনজন বিজেপি কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ঘটনাস্থলে পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ ভিত্তিহীন বলে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে।
বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, শীতলকুচির ভাঐরথানা থেকে একটি অটোতে করে কর্মী-সমর্থকরা প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছিলেন। সেই সময় ভাঐরথানা পঞ্চায়েতের কদমতলা এলাকায় অটো আটকে বিজেপি সমর্থকদের মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। জখম নিরঞ্জন পাল, টিকেন বর্মন ও রমেশ নমদাস নামে তিন বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গুন্ডাবাহিনী দিয়ে বেশিদিন চলবে না। মানুষ এর যোগ্য জবাব দেবে। গোটা ঘটনার খোঁজ নিয়ে পুলিসে অভিযোগ জানানো হবে। 
অপরদিকে, দিনহাটার শিমূলতলা এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে বিজেপি কর্মীদের একটি বাসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, লাঠিসোঁটা দিয়ে বাসে ব্যাপক ভাঙচুর করা হয়। 
যদিও এই দুই ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, কে ভালো গাড়িতে উঠবে, কে বড় গাড়িতে উঠবে এ নিয়েই নিজেদের মধ্যেই ঝামেলা হতে পারে। ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়। 
 হাসপাতালে জখম বিজেপিকর্মীরা। - নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ