নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ময়নার বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া হত্যা মামলায় হুলিয়া জারি হয়েছিল এক পলাতক অভিযুক্তের নামে। শুক্রবার রাতে মনোরঞ্জন হাজরা নামে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করল এনআইএ। গ্রীষ্মাবকাশের কারণে এখন বিচারভবনের এনআইএ’র আদালত বন্ধ। সেই কারণে শনিবার অভিযুক্তকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ২ জুন পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।



