Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেমারিতে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু

মেমারি থানার কাজিডাঙা মোড়ে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রদীপ সেন(৩২)।

মেমারিতে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
  • ১১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার কাজিডাঙা মোড়ে বাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রদীপ সেন(৩২)। তাঁর বাড়ি মেমারি থানার সাতগেছিয়ায়। ঘটনায় বাসের পাঁচ যাত্রী জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাইকে প্রদীপবাবু বাড়ি ফিরছিলেন। সেই সময় মেমারির দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে ধাক্কা মারে। এরপর বাসটি রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় প্রদীপবাবু ছাড়াও বাসের আরও পাঁচ যাত্রী জখম হন। স্থানীয় বাসিন্দারা ও পুলিস তাঁদের উদ্ধার করে পাহাড়হাটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় প্রদীপবাবুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। ভর্তির কিছুক্ষণ পরই তিনি মারা যান।

Advertisement

বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু: বর্ধমান শহরের বাবুরবাগ এলাকায় বাইকের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম আতিমা বিবি(৬২)। তাঁর বাড়ি গলসি থানার রাইপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর ছেলে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে ভর্তি রয়েছে। বুধবার তিনি সেখানে ছেলেকে দেখতে আসেন। ফেরার সময় জিটি রোড পার হওয়ার সময় একটি বাইক তাঁকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়।
পথ দুর্ঘটনায় লরির চালক ও খালাসির মৃত্যু: গলসি থানা এলাকায় জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় এক লরি চালক ও খালাসির মৃত্যু হয়েছে। মৃতদের নাম শশাঙ্ক বাউরি(৩০) ও মৃত্যুঞ্জয় মহন্ত(২০)। তাঁদের বাড়ি বাঁকুড়ায়। শশাঙ্ক পেশায় লরি চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোরে লরি নিয়ে শশাঙ্ক ও মৃত্যুঞ্জয় বাঁকুড়ায় ফিরছিলেন। গলসির কাছে জাতীয় সড়কে সামনে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে তাঁদের লরিটি ধাক্কা মারে। দু’জনেই গুরুতর জখম হন। পুলিস তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার: বর্ধমান শহরের পীরবাহারাম ডাঙাপাড়ায় এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতার নাম ফরিদা কাজি(৬৪)। বৃহস্পতিবার সকালে তাঁকে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ