Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

আধার যাচাই করেই পেমেন্টের সুযোগ, ভীম অ্যাপ

ভীম পেমেন্টস অ্যাপের মাধ্যমে এবার পিন ছাড়াই পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহক। বায়োমেট্রিক অথেনটিকেশন বা আধার যাচাইকরণের মাধ্যমে এই সুযোগ পাবেন তাঁরা।

আধার যাচাই করেই পেমেন্টের সুযোগ, ভীম অ্যাপ
  • ২৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভীম পেমেন্টস অ্যাপের মাধ্যমে এবার পিন ছাড়াই পাঁচ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন গ্রাহক। বায়োমেট্রিক অথেনটিকেশন বা আধার যাচাইকরণের মাধ্যমে এই সুযোগ পাবেন তাঁরা। ভারতের ডিজিটাল পেমেন্ট নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া বা এনপিসিআই জানিয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইফোনে এই পরিষেবা মিলবে। গ্রাহক ফিঙ্গার প্রিন্ট বা আঙুলের ছাপ এবং ফেসিয়াল রিকগনিশন বা মুখের ছবি মিলিয়ে এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। আধার যাচাই করার মাধ্যমে যেমন পরিবার-পরিজনকে তাঁরা টাকা পাঠাতে পারবেন, তেমনই কেনাকাটার ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। এনপিসিআই দাবি করেছে, এই পদ্ধতিতে প্রতিবার লেনদেনের জন্য পিন দেওয়ার দরকার নেই। তা মনে রাখারও দরকার নেই। অনেক ক্ষেত্রেই ভুল পিন দেওয়ার কারণে লেনদেন সম্পন্ন হয় না। এক্ষেত্রে সেই সমস্যা নেই। বরং প্রতি গ্রাহকের মুখমণ্ডলের ছবি বা আঙুলের ছাপ আলাদা হওয়ায় লেনদেনগুলি অনেক বেশি সুরক্ষিত হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ