Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লিতে বাংলার আমের মেলা

গ্রীষ্মে ফলের রাজা আম খেতে মুখিয়ে দিল্লির প্রবাসী বাঙালিরা। সেই স্বাদ মেটাতেই উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

দিল্লিতে বাংলার আমের মেলা
  • ৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্রীষ্মে ফলের রাজা আম খেতে মুখিয়ে দিল্লির প্রবাসী বাঙালিরা। সেই স্বাদ মেটাতেই উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগামী ২৪ জুন থেকে ৮ জুলাই জনপথের হ্যান্ডলুম হাটে বসতে চলেছে ‘বাংলার আম মেলা।’ আসবে রকমারি আম। এবং সেই আমের বিশেষত্ব হল, কোনওটিই কৃত্রিমভাবে পাকানো নয়। বাগান থেকে সরাসরি ট্রেনে করে দিল্লি। গতবার ১-১৬ জুন হয়েছিল মেলা। তবে এবার জনপথের ওই প্রদর্শনীস্থল ফাঁকা নেই। অন্য প্রদর্শনীতে ব্যস্ত। তাই বাংলার আম মেলার সময় সামান্য পিছিয়ে দিতে হয়েছে। যদিও সময়ের সেই অভাব পূরণ করতে উদ্যোগ নিয়েছে দক্ষিণ দিল্লি কালীবাড়ি। আগামী কাল ৫ই জুন থেকে ১১ তারিখ পর্যন্ত সেখানে বসছে আম মেলা। কালীবাড়িতে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামাঙ্কিত সভাগৃহে মিলবে বাংলার ১৫ রকমের আম। 

Advertisement
সম্পর্কিত সংবাদ