নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রামোন্নয়ন খাতের পঞ্চদশ অর্থ কমিশনের ৬৮০.৮৬ কোটি টাকা পেল বাংলা। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২১টি জেলা পরিষদ, ৩৩৫টি পঞ্চায়েত সমিতি এবং ৩ হাজার ২২৫টি গ্রাম পঞ্চায়েত এই টাকা পাবে। পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং হরিয়ানার টাকা এদিন ছাড়া হয়েছে কেন্দ্রের তরফে। বিহারকে ৮০২ কোটি, হরিয়ানাকে ১৯৭ কোটি, হিমাচল প্রদেশকে ৬৮ কোটি এবং উত্তরপ্রদেশকে ১ হাজার ৫৫৯ কোটি টাকা দেওয়া হয়েছে।



