Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বাঁকে বিহারী মন্দির মামলা: সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে যোগী সরকার

বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পরিচালন ভার নিয়ে মামলা। সুপ্রিম কোর্টে জোরাল ধাক্কা খেল উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

বাঁকে বিহারী মন্দির মামলা: সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে যোগী সরকার
  • ৫ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

লখনউ: বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরের পরিচালন ভার নিয়ে মামলা। সুপ্রিম কোর্টে জোরাল ধাক্কা খেল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। এব্যাপারে যোগী সরকারের অবস্থানের কড়া সমালোচনা করল শীর্ষ আদালত।  মন্দিরের তহবিল থেকে ৫০০ কোটি টাকা নিয়ে ১৫ মে সরকারকে করিডর তৈরির অনুমতি দিয়েছিল শীর্ষ আদালত। এদিন সেই নির্দেশ প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। তহবিল ব্যবহার নিয়ে উত্তরপ্রদেশ সরকার এবং মন্দির কর্তৃপক্ষের মধ্যে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। এদিন বিষয়টি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির পরামর্শ দিয়েছে আদালত। এব্যাপারে বেঞ্চ বলেছে, ‘শ্রীকৃষ্ণ ছিলেন প্রথম মধ্যস্থতাকারী। তাই নিজেদের মধ্যে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নিন।’ মন্দিরের পরিচালনভার হতে নিতে যোগী সরকার এক অর্ডিন্যান্স এনেছে। এই অর্ডিন্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। করিডর নির্মাণে মন্দিরের তহবিল ব্যবহারের জন্য যেভাবে আদালতের ছাড়পত্র উত্তরপ্রদেশ সরকার নিয়েছিল, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বেঞ্চ। এব্যাপারে গত ১৫ মের নির্দেশ প্রত্যাহারের প্রস্তাবও দিয়েছে আদালত। মন্দিরের পরিচালনা নিয়ে কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। একইসঙ্গে  বলা হয়, যোগী সরকারের জারি করা অর্ডিন্যান্সের সাংবিধানিক বৈধতা যাচাই করবে এলাহাবাদ হাইকোর্ট। ততদিন পর্যন্ত মন্দির পরিচালনা এবং তহবিল ব্যবহারের উপর কোনও হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ