Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সাকিবকে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ বয়কট ইস্যুতে মুখ পুড়েছে বাংলাদেশের। রীতিমতো কোণঠাসা বোর্ডকর্তারা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, সম্প্রতি লিগের ম্যাচে কোনও দর্শকের দেখা মেলেনি।

সাকিবকে ফেরাতে উদ্যোগী বাংলাদেশ
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: টি-২০ বিশ্বকাপ বয়কট ইস্যুতে মুখ পুড়েছে বাংলাদেশের। রীতিমতো কোণঠাসা বোর্ডকর্তারা। পরিস্থিতি এতটাই বেগতিক যে, সম্প্রতি লিগের ম্যাচে কোনও দর্শকের দেখা মেলেনি। এমন পরিস্থিতিতে ক্রিকেটের হাল ফেরাতে তৎপর নবনির্বাচিত তারেক রহমানের সরকার। আর তার জন্য দেশের সেরা ক্রিকেটার সাকিব আল-হাসানকে ফেরাতে মরিয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উল্লেখ্য, শেখ হাসিনার আওয়ামী লিগের সাংসদ ছিলেন এই তারকা অলরাউন্ডার। তবে হাসিনার সরকার ভাঙতেই তাঁর বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা রুজু হয়। ফিরলেই গ্রেপ্তার হতে হবে, এই আশঙ্কায় আর বাংলাদেশের মাটিতে পা রাখেননি সাকিব। তবে সদ্য নির্বাচিত সরকার তাঁকে দেশে ফেরাতে উদ্যোগী। তাঁর বিরুদ্ধে চলা যাবতীয় মামলার কাগজ ইতিমধ্যে বোর্ডের কাছে জমা দিয়েছেন সাকিবের আইনজীবী। এই প্রসঙ্গে বিসিবি’র এক কর্তা জানান, ‘আমরা চাই সাকিব আবার দেশের হয়ে মাঠে নামকু। তাঁর বিরুদ্ধে চলা যাবতীয় মামলা যাতে খারিজ করা হয়, সেই চেষ্টাই চলছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ