Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

চরমপন্থী ও বিদেশি অপরাধীদের আক্রমণে বিধ্বস্ত বাংলাদেশ: হাসিনা

‘রক্তাক্ত বাংলাদেশ এখন খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে।’ দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অডিয়ো বার্তায় এমনই দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চরমপন্থী ও বিদেশি অপরাধীদের আক্রমণে বিধ্বস্ত বাংলাদেশ: হাসিনা
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

নয়াদিল্লি ও ঢাকা: ‘রক্তাক্ত বাংলাদেশ এখন খাদের কিনারে দাঁড়িয়ে রয়েছে।’ দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে অডিয়ো বার্তায় এমনই দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ ছিনিয়ে নিয়ে এসেছিলেন, তা এখন চরমপন্থী সাম্প্রদায়িক শক্তি এবং বিদেশি অপরাধীদের দানবীয় আক্রমণে বিধ্বস্ত। শস্যশ্যামলা বাংলাদেশ এখন একটি বিশাল কারাগার, বধ্যভূমি এবং মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে।’

Advertisement

ওই অডিয়ো বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে ফের আক্রমণ করেছেন হাসিনা। তিনি বলেন, ‘ধ্বংসযজ্ঞের মাঝে লড়াই করে যাওয়া আর্তনাদের শব্দ সবাই শুনতে পাচ্ছে। সুদখোর, অর্থপাচারকারী, দুর্নীতিবাজ, খুনি এবং ফ্যাসিবাদী ইউনুস আমাদের জাতিকে নিঃস্ব করে দিয়েছে। আমাদের দেশকে কলঙ্কিত করছে।’ ২০২৪ সালের ৫ আগস্ট ইউনুস ও দেশবিরোধী জঙ্গিরা নিপুণ ষড়যন্ত্র করে তাঁকে দেশ ছাড়তে বাধ্য করেছে বলে এদিনও দাবি করেছেন মুজিব-কন্যা।

এদিন আওয়ামি লিগের ফেসবুক পেজে পোস্ট করা অন্য অডিয়ো বার্তায় বিএনপিকে আক্রমণ করেন হাসিনা। তিনি বলেন, ‘২০২৪ সালের নির্বাচনে আমরা ওদের অংশ নিতে বলেছিলাম। ওরা বয়কট করে। আওয়ামি লিগ নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে। ওরা নির্বাচন নিয়ে একটাও অনিয়ম দেখাতে পারবে? অথচ ওরা নির্বাচন নিয়ে অভিযোগ তুলছে।’

সম্পর্কিত সংবাদ