ঢাকা, ১৯ নভেম্বর: শেখ হাসিনাকে দেশে ফেরাতে এবার আরও বড় ছক কষল বাংলাদেশের অন্তর্বর্তী মহম্মদ ইউনুসের সরকার। হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে বলে সূত্রের খবর। ইউনুসরা যে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সেই বিষয়টি জানিয়ে না কী নয়াদিল্লিতে চিঠিও দেওয়া হচ্ছে। সে দেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানেরও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এরপরই হাসিনার প্রত্যর্পণে জোরকদমে উদ্যোগী হয়েছে বাংলাদেশ।



