Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা বহাল, ঘোষণা বাংলাদেশের মন্ত্রীর

বিএনপির আমলেও বদলাল না ছবিটা। সরকার বদল হলেও বাংলাদেশে নিষিদ্ধই থাকছে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যক্রম। বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, ‘আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধই থাকবে।

আওয়ামি লিগের উপর নিষেধাজ্ঞা বহাল, ঘোষণা বাংলাদেশের মন্ত্রীর
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বিএনপির আমলেও বদলাল না ছবিটা। সরকার বদল হলেও বাংলাদেশে নিষিদ্ধই থাকছে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যক্রম। বিএনপির মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, ‘আওয়ামি লিগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধই থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’ বুধবার রাতে রাজধানী ঢাকার গুলশনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন ফখরুল। সেখানে আওয়ামি লিগের কার্যকলাপ সম্পর্কে তিনি বলেন, ‘এরা হঠাত্ হঠাত্ করে বেরিয়ে আসে। এগুলিকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। রাজনীতিকে রাজনীতির মতো চলতে দিন। গণতন্ত্রকেও তার মতোই চলতে দিন। আওয়ামি লিগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। জনগণ ওদের প্রত্যাখ্যান করেছে।’ 

Advertisement

উল্লেখ্য, মহম্মদ ইউনুসের আমলে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। সদ্যসমাপ্ত সংসদ নির্বাচনেও অংশ নিতে পারেনি শেখ হাসিনার দল। নির্বাচনে জিতে বিএনপি ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি জায়গায় আওয়ামি লিগের কার্যালয় খুলে দেওয়া হয়। মনে করা হয়েছিল, এবার হয়তো হাসিনার দল মূল স্রোতের রাজনীতিতে ফিরে আসবে। তবে বিএনপির শীর্ষ নেতা স্পষ্ট করে দিলেন, ইউনুসের পথেই হাঁটবেন তাঁরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ