Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ হারাল অজিরা

তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে আগেই ৩-০ হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও হোমটিমকে ৫-০ হারাল অজিরা।

ওয়েস্ট ইন্ডিজকে ৮-০ হারাল অজিরা
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

সেন্ট কিটস: তিন ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে আগেই ৩-০ হারিয়েছিল অস্ট্রেলিয়া। এবার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও হোমটিমকে ৫-০ হারাল অজিরা। অর্থাৎ, টানা আটটা ম্যাচ জিতে ক্যারিবিয়ান সফর শেষ করল তারা। সোমবার রাতে সিরিজের পঞ্চম তথা শেষ টি-২০ ম্যাচে ১৮ বল বাকি থাকতে অস্ট্রেলিয়া জিতল ৩ উইকেটে।

Advertisement

এদিন টানা অষ্টম ম্যাচে টস হারে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে তারা ১৯.৪ ওভারে তোলে ১৭০। সর্বাধিক ৫২ করেন শিমরন হেটমায়ার। ১৭ বলে ৩৫ করেন শেরফান রাদারফোর্ড। অজি বোলারদের মধ্যে সফলতম বেন ধারশুইস নেন ৩ উইকেট। ৩২ রানে ২ উইকেট নাথান এলিসের। ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই গ্লেন ম্যাক্সওয়েলকে (০) হারায় অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ (১৪), জোশ ইংলিসও (১০) ব্যর্থ। পঞ্চম উইকেটে মাইকেল ওয়েন (৩৭) ও ক্যামেরন গ্রিনের (৩২) জুটিই পার্থক্য গড়ে দেয়। টিম ডেভিড (৩০), অ্যারন হার্ডিও (অপরাজিত ২৮) রান পান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ