Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আফগানিস্তানে জোরালো ভূমিকম্পের জেরে মৃত কমপক্ষে ৬২২, জখম ৪০০

ঘুমের মধ্যেই নেমে এল মৃত্যু। আফগানিস্তানে মাঝরাতে জোরালো ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে ২০ জনের।

আফগানিস্তানে জোরালো ভূমিকম্পের জেরে মৃত কমপক্ষে ৬২২, জখম ৪০০
  • ১ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯
Prefer us on Google

কাবুল, ১ সেপ্টেম্বর: ঘুমের মধ্যেই নেমে এল মৃত্যু। আফগানিস্তানে মাঝরাতে জোরালো ভূমিকম্পের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬২২ জনের। এমনটাই জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকারের স্বরাষ্ট্র দপ্তর। একটি সূত্রের দাবি হতাহতের সংখ্যাটি আরও বাড়তে পারে। জখম ৪০০। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০। আফগানিস্তানের জালালাবাদের কাছে নানগরহর প্রদেশে কম্পন অনুভূত হয়। সেখানেই স্থলভাগের আট কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। একাধিকবার অফটার শক অনুভূত হয়েছে।

Advertisement

এমনকী দিল্লি সহ উত্তরভারতে মৃদু কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের সীমান্ত লাগোয়া প্রদেশ হল আফগানিস্তানের নানগরহর। যার ফলে পাকিস্তানেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। একাধিক বাড়ি ভেঙে গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলছে। হিন্দুকুশ পর্বতমালা এলাকায় ভূমিকম্পটি হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। জখম ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, ওই এলাকাতেই গত সপ্তাহে ভারী বৃষ্টির জেরে কয়েকজনের মৃত্যু হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ