Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মাকে মহাকাশের সূর্যোদয় দেখালেন নভশ্চর শুভাংশু

গত সপ্তাহেই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন শুভাংশু শুক্লা। তারপর কেটে গিয়েছে গোটা সপ্তাহ।

মাকে মহাকাশের সূর্যোদয় দেখালেন নভশ্চর শুভাংশু
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: গত সপ্তাহেই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছেন শুভাংশু শুক্লা। তারপর কেটে গিয়েছে গোটা সপ্তাহ। পৃথিবীকে ইতিমধ্যে ১১৩ বার প্রদক্ষিণ করেছেন শুভাংশুরা। গত কয়েক দিনে ব্যস্ত সময়ই কাটিয়েছেন অ্যাক্সিয়ম-৪ মিশনের মহাকাশচারীরা। দিনে কাজ করছেন ১২ ঘণ্টা করে। চলছে একের পর এক গবেষণা। এই ব্যস্ততার ফাঁকে লখনউয়ে পরিবারের সঙ্গে কথাও বলেছেন শুভাংশু। বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ থেকে ৫টা ৩৫ মিনিটের মধ্যে পরিবারের সঙ্গে কথা বলেন ভারতীয় মহাকাশচারী। নাসার টিডিআরএস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ হয়। সেই সময়েই মহাকাশে সূর্যোদয়ের দৃশ্যও মাকে দেখিয়েছেন তিনি। শুভাংশু জানিয়েছেন, ডকিংয়ের পর থেকে ১১৩ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছি। প্রায় ৫০ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে স্পেস স্টেশন। যা পৃথিবী ও চাঁদের দূরত্বের প্রায় ১২ গুণ। 

Advertisement

আন্তর্জাতিক স্পেস স্টেশনে মোট ১৪ দিন থাকবেন শুভাংশুরা। কেন্দ্রীয় বিজ্ঞান রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং শুক্লা জানিয়েছেন, শুভাংশু সাতটি ভারতকেন্দ্রিক পরীক্ষায় নেতৃত্ব দেবেন। জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, পদার্থবিদ্যার উপর ৬০টি আন্তর্জাতিক পরীক্ষায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। অ্যাক্সিয়ম স্পেসের পক্ষ থেকেও জানানো হয়েছে স্পেস স্টেশনে শুভাংশুদের করা পরীক্ষার খুঁটিনাটি। সংস্থাটি জানিয়েছে, মাইক্রো গ্র্যাভিটিতে শ্যাওলার (অ্যালগি) বৃদ্ধি ও তাঁর জেনেটিক পরিবর্তনের উপর গবেষণা করছেন শুভাংশুরা। মহাকাশের কঠিন পরিস্থিতিতে টিকে থাকা টার্ডিগ্রেড নিয়েও গবেষণা চলছে। মহাকাশে হাড় ও পেশির ক্ষয় নিয়েও কাজ করেছেন শুভাংশু। জীববিদ্যার অন্যান্য একগুচ্ছ পরীক্ষাতেও অংশ নিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে হ্যাম রেডিওর মাধ্যমে বেঙ্গালুরুর ইউআর রাও রেডিও স্টেশনের সঙ্গেও কথা বলেন শুভাংশু। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পড়ুয়া। 

Advertisement
সম্পর্কিত সংবাদ