Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

সেনাকে সম্মান জানিয়ে আগামী ৯ জুন শুরু বিধানসভার অধিবেশন

দেশের সুরক্ষায় সেনা বাহিনীকে সম্মান জানিয়ে আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে অধ্যক্ষের তরফ থেকে একটি প্রস্তাব আনা হবে।

সেনাকে সম্মান জানিয়ে আগামী ৯ জুন শুরু বিধানসভার অধিবেশন
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সুরক্ষায় সেনা বাহিনীকে সম্মান জানিয়ে আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে অধ্যক্ষের তরফ থেকে একটি প্রস্তাব আনা হবে। ওই প্রস্তাবে উল্লেখ থাকছে, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিল জঙ্গিহানার ঘটনা। তাতে ২৬ জন নিরাপরাধ মানুষ মারা গিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে বিধানসভা। ফলে তৃণমূল ও বিজেপি দলের বিধায়কদের উপস্থিতিতে এই আলোচনা পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একইসঙ্গে বিধানসভা কুর্নিশ জানাবে ভারতীয়  সেনাবাহিনীকে। অন্যদিকে বুধবার বিধানসভার অধিবেশনে আলোচনা হবে নদী ভাঙন সংক্রান্ত বিষয়ে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া জেলায় গঙ্গাভাঙন ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট আলোচনায় উঠে আসবে। পানীয় জল সংক্রান্ত বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিভাগীয় স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে আগামী বৃহস্পতিবার। আগামী সপ্তাহের বিধানসভার অধিবেশনে একাধিক বিল নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে বিধাসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় বৈঠক ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডেকেছিলেন বৃহস্পতিবার। বিজেপি পরিষদীয় দলের তরফে কেউ এই বৈঠকে হাজির ছিলেন না। যা নিয়ে বিমানবাবু উষ্মা প্রকাশ করেন। তাঁর বক্তব্য, অধিবেশনের সময় বিজেপি দলের বিধায়করা আলোচনায় অংশ নিন। শান্তিপূর্ণভাবে বিধানসভার অধিবেশন চলতে সহযোগিতা করুন। যদিও বিজেপি পরিষদীয় দলের দাবি, নিজের পছন্দ মতো বিষয় ঠিক করে বিধানভার অধিবেশনে আলোচনা করছে সরকার পক্ষ। বিরোধী দলের তরফে কোনও প্রস্তাব আনা হলে তা মান্যতা দেওয়া হচ্ছে না।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ