Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

গ্রেফতার অভিনেতা

ছবির প্রচারের জন্য আমেদাবাদের রাস্তায় বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন অভিনেতা টিকু তালসানিয়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। পথ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই।

গ্রেফতার অভিনেতা
  • ১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ছবির প্রচারের জন্য আমেদাবাদের রাস্তায় বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিলেন অভিনেতা টিকু তালসানিয়া। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। পথ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতাকে। একজন দায়িত্ববান নাগরিকের এহেন কর্তব্যের নিন্দা করেন সকলেই। এবার ওই ভিডিওর জন্য আইনি বিপাকে পড়লেন তিনি। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরও দু’জন গ্রেফতার হয়েছেন বলে খবর। পাশাপাশি অভিযোগ হয়েছে অভিনেত্রী মানসী পারেখের বিরুদ্ধেও। সম্প্রতি মুক্তি পেয়েছে টিকু অভিনীত গুজরাতি ছবি ‘মিসরি’। সেই ছবির জন্যই আমেদাবাদের সায়েন্স সিটি রোডে বাইক নিয়ে স্টান্ট করছিলেন অভিনেতা। তা দেখে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। ইতিমধ্যে টিকু ও অন্যান্যদের ধৃতদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ