Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

দেশে তৈরি হল অ্যান্টিবায়োটিক ‘ন্যাফিথ্রোমাইসিন’, জানালেন মন্ত্রী

শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্য পেল ভারত। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ‘ন্যাফিথ্রোমাইসিন’  নামক একটি অ্যান্টিবায়োটিক তৈরিতে সাফল্য পেয়েছে দেশ।

দেশে তৈরি হল অ্যান্টিবায়োটিক ‘ন্যাফিথ্রোমাইসিন’, জানালেন মন্ত্রী
  • ২০ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

নয়াদিল্লি: শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে যুগান্তকারী সাফল্য পেল ভারত। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ‘ন্যাফিথ্রোমাইসিন’  নামক একটি অ্যান্টিবায়োটিক তৈরিতে সাফল্য পেয়েছে দেশ। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই অ্যান্টিবায়োটিক শ্বাসযন্ত্রের সংক্রমণের পাশাপাশি ক্যান্সার ও ডায়াবেটিসের রোগীদের জন্যও উপকারী। মন্ত্রী জানিয়েছেন, এই অ্যান্টিবায়োটিকের সম্পূর্ণ গবেষণা, আবিষ্কার, উন্নয়ন ও ক্লিনিক্যাল পরীক্ষা হয়েছে ভারতেই। অর্থাৎ ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে ‘আত্মনির্ভরতা’র পথে আরও এক ধাপ এগোল ভারত। তিনি জানান, জিন থেরাপির ট্রায়ালে ৬০ থেকে ৭০ শতাংশ সাফল্য পাওয়া গিয়েছে। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ। তিনি জানান, বিজ্ঞানের অগ্রগতির জন্য সরকার ৫০ হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ