Bartaman Logo
৯ জুন, ২০২৬

টোল প্লাজার চাপ কমাতে বার্ষিক ফাস্ট্যাগ পাস, ২০০ সফরের জন্য খরচ হবে ৩ হাজার টাকা, কেন্দ্রের নয়া উদ্যোগ, চালু ১৫ আগস্ট

সফরের মাঝে টোল প্লাজায় আর দীর্ঘক্ষণের অপেক্ষা নয়। ১৫ আগস্ট থেকে চালু হতে চলেছে বার্ষিক ফাস্ট্যাগ পাস। সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে বুধবার এমনটাই জানানো হয়।

টোল প্লাজার চাপ কমাতে বার্ষিক ফাস্ট্যাগ পাস, ২০০ সফরের জন্য খরচ হবে ৩ হাজার টাকা, কেন্দ্রের নয়া উদ্যোগ, চালু ১৫ আগস্ট
  • ১৯ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: সফরের মাঝে টোল প্লাজায় আর দীর্ঘক্ষণের অপেক্ষা নয়। ১৫ আগস্ট থেকে চালু হতে চলেছে বার্ষিক ফাস্ট্যাগ পাস। সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের তরফে বুধবার এমনটাই জানানো হয়। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি স্বয়ং সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন। তিনি বলেন, বার্ষিক ওই পাসের মূল্য ৩ হাজার টাকা। আর তা দিয়ে বছরে ২০০ বার সফর করতে পারবেন যাত্রীরা। তবে এই পাস পুরোপুরি অবাণিজ্যিক বেসরকারি গাড়ি, জিপ এবং ভ্যানের উপর কার্যকর। যদি কেউ এই পাস বাণিজ্যিক গাড়িতে ব্যবহার করেন, তাহলে অবিলম্বে বিনা নোটিসেই সংশ্লিষ্ট ফাস্ট্যাগ বাতিল হয়ে যাবে। 

Advertisement

কীভাবে এই পাস চালু করা যাবে? যে যে গাড়ির আগে থেকেই ফাস্ট্যাগ রয়েছে, সেই অ্যাকাউন্টেই নয়া পাস কাটা যাবে। সরকারি ওয়েবসাইট থেকে ওই পাস কিনতে পারবেন গ্রাহকরা।    দেশের রাজ্য ও জাতীয় সড়কে সফরের জন্য এই বার্ষিক ফাস্ট্যাগ আগামী ১৫ আগস্ট থেকে ২০২৬ সালের ১৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এক বছরের আগেই যদি কেউ ২০০ বার সফর করে ফেলেন তাহলে তাঁকে পুনরায় ওই পাস নবীকরণ করতে হবে। 
টোল প্লাজার যানজট রুখতেই মূলত নয়া এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর আগে ফাস্ট্যাগ পদ্ধতি চালুর উদ্দেশ্যই ছিল যাত্রী স্বাচ্ছন্দ্য এবং টোল প্লাজার চাপ কমানো। এবার যাত্রীদের সুষ্ঠু পরিষেবার লক্ষ্যে বার্ষিক পাস চালু করতে চলেছে সড়ক পরিবহণ মন্ত্রক।

সম্পর্কিত সংবাদ