Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনিলের সংস্থার কেলেঙ্কারি: ইডির হাতে ধৃত অভিযুক্ত

অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারের বিরুদ্ধে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় কলকাতার এক ব্যক্তিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অনিলের সংস্থার কেলেঙ্কারি: ইডির হাতে ধৃত অভিযুক্ত
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স পাওয়ারের বিরুদ্ধে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় কলকাতার এক ব্যক্তিকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতের নাম অমরনাথ দত্ত। অনিলের সংস্থার বিরুদ্ধে অভিযোগ, তারা ৬৮ কোটি টাকার জাল ব্যাংক গ্যারান্টি ইশ্যু করেছিল। অমরনাথ এই জাল ব্যাংক গ্যারান্টি জোগাড় করতেন বলে অভিযোগ। এর আগে একই অভিযোগে রিলায়েন্স পাওয়ারের সিএফও অশোককুমার পাল এবং পার্থসারথি বিসওয়াল নামে এক ওড়িশার এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল ইডি। অমরনাথকে পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে, চারদিন ইডি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়া নামে একটি কেন্দ্রীয় সংস্থাকে ৬৮ কোটি ২ লক্ষ টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেয় অনিলের সংস্থা। পরে জানা গিয়েছে, সেটি ভুয়ো।

Advertisement
সম্পর্কিত সংবাদ