Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সিক্যুয়েল ভাবনায় অনিল

অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ ছবির সিক্যুয়েল আসছে। এমনই জল্পনা ইন্ডাস্ট্রিজুড়ে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ২৫ বছর পরেও এই ছবি নিয়ে চর্চা অব্যাহত।

সিক্যুয়েল ভাবনায় অনিল
  • ৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অনিল কাপুর অভিনীত ‘নায়ক’ ছবির সিক্যুয়েল আসছে। এমনই জল্পনা ইন্ডাস্ট্রিজুড়ে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ২৫ বছর পরেও এই ছবি নিয়ে চর্চা অব্যাহত। এই আবহে শোনা যাচ্ছে, অনিল নাকি ছবির স্বত্ব কিনেছেন। শীঘ্রই সিক্যুয়েলের কাজে তিনি হাত দেবেন বলে জল্পনা। ‘নায়ক’ ছবিতে শিবাজি রাও চরিত্রে তাক লাগিয়েছিলেন অনিল। একদিনের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেছিল তাঁর অভিনীত চরিত্রটি। তাতেই গোটা রাজ্য ব্যবস্থার খোলনলচে বদলে ফেলেছিল শিবাজি। এবার সেই জনপ্রিয় চরিত্রকেই নতুন মোড়কে হাজির করতে প্রস্তুত পর্দার ‘নায়ক’। সূত্রের খবর, ইতিমধ্যে নাকি চিত্রনাট্য চূড়ান্ত হয়ে গিয়েছে। মুখ্য চরিত্রে অনিলকেই দেখা যেতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই শুরু হবে শ্যুটিং।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ