Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মেন্টরের ভূমিকায় অনিল

শাহরুখ খানের মেন্টরের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। ‘পাঠান’ ছবির সাফল্যের পর ফের পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হাত মিলিয়েছেন কিং খান। সৌজন্যে ‘কিং’।

মেন্টরের ভূমিকায়  অনিল
  • ১৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শাহরুখ খানের মেন্টরের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। ‘পাঠান’ ছবির সাফল্যের পর ফের পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে হাত মিলিয়েছেন কিং খান। সৌজন্যে ‘কিং’। আসন্ন ছবি ঘিরে এখন থেকেই দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে। কেন? একাধিক চমক। শাহরুখের বিপরীতে দীপিকা পাড়ুকোন। খলনায়ক অভিষেক বচ্চন। বাদশা কন্যা সুহানার বড়পর্দায় ডেবিউ। সুহানার সঙ্গে জুটিতে তরুণ অভিনেতা অভয় বর্মা। বন্ধুর ভূমিকায় আর্শাদ ওয়ারসি। আগামী ১৮ মে বা ২০ মে থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। তার আগেই মিলল আরও একটি চমকপ্রদ খবর। ‘কিং’ ছবিতে অভিনয় করবেন অনিল। বলিউডের ‘ত্রিমূর্তি’র মধ্যে দুই মূর্তি ছবিতে থাকায় দর্শকমহলে আগ্রহ আরও বেড়েছে। শোনা যাচ্ছে, অনিলের চরিত্রটি চিত্রনাট্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ছবিতে একজন খুনির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সেখানে অনিল থাকবেন তাঁর হ্যান্ডেলার ‘টি’ হিসেবে। বাদশার কঠিন সময় ফ্রেন্ড-ফিলোজফার-গাইডের ভূমিকায় অবতীর্ণ হবেন অনিল। পরামর্শ দেবেন সঠিক পথের। এই চরিত্রে একাধিক অভিনেতার কথা ভাবা হয়েছিল। তবে সর্বসম্মতভাবে বাছা হয়েছে অনিলকে। সূত্রের খবর, ইতিমধ্যে জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। মেগা বাজেটের অ্যাকশন ছবিতে সুযোগ পেয়ে আপ্লুত অনিল নিজেও। শীঘ্রই ১০০ দিনের শ্যুটিং পর্ব শুরু করবে টিম ‘কিং’। ভারত ছাড়াও ইউরোপের বিস্তীর্ণ অংশে চলবে শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শেষের দিকে মুক্তি পাবে এই সিনেমা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ