Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অনিল আম্বানির তিন হাজার কোটি টাকার সম্পত্তি ইডির দখলে

অনিল আম্বানির বিভিন্ন সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সেই তদন্তের অংশ হিসেবে সংস্থার চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত ৩ হাজার কোটিরও বেশি টাকার সম্পত্তির দখল নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অনিল আম্বানির তিন হাজার কোটি টাকার সম্পত্তি ইডির দখলে
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনিল আম্বানির বিভিন্ন সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সেই তদন্তের অংশ হিসেবে সংস্থার চেয়ারম্যান অনিল আম্বানির সঙ্গে সম্পর্কিত ৩ হাজার কোটিরও বেশি টাকার সম্পত্তির দখল নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের বিভিন্ন প্রান্তে থাকা সম্পত্তিগুলির মধ্যে রয়েছে দিল্লির মহারাজা রণজিত সিং মার্গে রিলায়েন্স সেন্টারের একটি জমি, মুম্বইয়ের পালি পাহাড়ে থাকা আম্বানিদের বিলাসবহুল বাড়ি সহ আরও অনেক কিছু। বাজেয়াপ্ত হয়েছে নয়ডা, গাজিয়াবাদ, পুনে, মুম্বই, থানে, হায়দরাবাদ, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীতে থাকা বেশ কিছু সম্পত্তি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির মূল্য প্রায় ৩ হাজার ৮৪ কোটি টাকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ