Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিএ জল্পনার মাঝে ২০ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ই-সার্ভিস বুক আপডেটের নির্দেশ

রাজ্য সরকারি কর্মীদের ই-সার্ভিস বুক ২০ মার্চের মধ্যে আপডেট করতে বলল নবান্ন। সার্ভিস বুক আপডেটেড থাকলে কে কোন স্কেলে ছিলেন তা সহজেই বোঝা যাবে। বকেয়া ডিএ নির্ধারণেও সুবিধা হবে। ই-সার্ভিস বুক ব্যবস্থা চালু থাকলেও বহু কর্মীর ক্ষেত্রে তা আপডেট করা নেই।

ডিএ জল্পনার মাঝে ২০ মার্চের মধ্যে সরকারি কর্মীদের ই-সার্ভিস বুক আপডেটের নির্দেশ
  • ১০ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের ই-সার্ভিস বুক ২০ মার্চের মধ্যে আপডেট করতে বলল নবান্ন। সার্ভিস বুক আপডেটেড থাকলে কে কোন স্কেলে ছিলেন তা সহজেই বোঝা যাবে। বকেয়া ডিএ নির্ধারণেও সুবিধা হবে। ই-সার্ভিস বুক ব্যবস্থা চালু থাকলেও বহু কর্মীর ক্ষেত্রে তা আপডেট করা নেই।

Advertisement

অর্থদপ্তরের নির্দেশে বলা হয়েছে, কর্মীদের স্বমূল্যায়ন রিপোর্ট, জিপিএফ, টিএ, এইচটিসি, এলটিসি প্রভৃতির ব্যবস্থাপনা সহজ করতে একাধিক ডিজিটাল ব্যবস্থা চালু হয়েছে। তারই অংশ হিসেবে এইচআরএমএস মডিউলে ই-সার্ভিস বুক চালু করা হয়েছে। এই ই-সার্ভিস বুকই ভবিষ্যতে চাকরির স্থায়ীকরণ, বেতন নির্ধারণ, ডিএ বকেয়া প্রদানসহ বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তের মূল নথি হিসেবে ব্যবহৃত হবে। প্রতিটি দপ্তরের সার্ভিস বুকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ২০ মার্চের মধ্যে সব কর্মীর ফিজিকাল সার্ভিস বুক স্ক্যান করে এইচআরএমএস পোর্টালে আপলোড করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ