Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অনন্তকাল যুদ্ধ চায় না আমেরিকা: মার্কিন প্রতিরক্ষা সচিব

ইরানের সঙ্গে সংঘাত কোনোমতেই দীর্ঘায়িত করতে চায় না আমেরিকা। সোমবার এমনই দাবি করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এদিন তিনি জানান, এটা কোনোমতেই ইরাকের মতো অন্তহীন যুদ্ধ নয়।

অনন্তকাল যুদ্ধ চায়  না আমেরিকা: মার্কিন প্রতিরক্ষা সচিব
  • ৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: ইরানের সঙ্গে সংঘাত কোনোমতেই দীর্ঘায়িত করতে চায় না আমেরিকা। সোমবার এমনই দাবি করলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। এদিন তিনি জানান, এটা কোনোমতেই ইরাকের মতো অন্তহীন যুদ্ধ নয়। আমেরিকা শুধুমাত্র ইরানের সামরিক শক্তি ও পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনাকে ধ্বংস করে দিতে চায়। এই কারণেই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনের বদলে ক্ষেপণাস্ত্র, ড্রোনের ভাণ্ডার, পরমাণু কেন্দ্র ও নৌসেনার ঘাঁটিকে টার্গেট করা হচ্ছে। এদিন পেন্টাগনে হেগসেথ জানান, নিখুঁত ও অপ্রতিরোধ্যভাবে টার্গেটে আক্রমণ চালানো হচ্ছে।

Advertisement

ইরাকের মতো দীর্ঘ সময় ধরে যুদ্ধ না চালানোর কথা বললেও, ইরানে অভিযান কবে বন্ধ হবে, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রতিরক্ষা সচিব। তিনি জানান, কতদিন এই অভিযান চলবে, তা নিয়ে একমাত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই সিদ্ধান্ত নেবেন। হেগসেথের বক্তব্য, ‘আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই যুদ্ধ শেষ করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ