Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংগঠন চাঙ্গা করতে জেলাকে ‘ডেডলাইন’ দিল আলিমুদ্দিন, লক্ষ্য বিধানসভা ভোট

সামনের বছর বিধানসভা নির্বাচন। তাই সংগঠনকে চাঙ্গা করতে জেলাগুলিকে ডেডলাইন বেঁধে দিল সিপিএম। সাম্প্রতিক পার্টি চিঠিতে তারই প্রতিফলন পাওয়া যাচ্ছে।

সংগঠন চাঙ্গা করতে জেলাকে ‘ডেডলাইন’ দিল আলিমুদ্দিন, লক্ষ্য বিধানসভা ভোট
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনের বছর বিধানসভা নির্বাচন। তাই সংগঠনকে চাঙ্গা করতে জেলাগুলিকে ডেডলাইন বেঁধে দিল সিপিএম। সাম্প্রতিক পার্টি চিঠিতে তারই প্রতিফলন পাওয়া যাচ্ছে। পার্টি চিঠিতে বলা হয়েছে, বুথ সংগঠনকে স্থায়ী রূপ দিতে হবে। ৩০ জুনের মধ্যে রাজ্যের সমস্ত বুথে সাংগঠনিক কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি জেলায় অন্তত ২টি করে ‘বিকল্প শিক্ষাকেন্দ্র’ শুরুর বিষয়ে আগস্ট মাসের মধ্যে সাফল্য আনার কথা বলা হয়েছে। 

Advertisement

শুধু তাই নয়, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত জেলায় সোশ্যাল মিডিয়া সংক্রান্ত একজন দক্ষ সর্বক্ষণের কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। সূত্রের খবর, এই সব বিষয়গুলো বলবত্ করার জন্য আগেই বলা হয়েছিল। এখন ডেডলাইন বেঁধে দেওয়া হল। এক রাজ্য কমিটির সদস্যের কথায়, ‘লোকসভা ভোটের পর সাম্প্রতিক পরিস্থিতিতে পার্টিতে সংগঠনের প্রেক্ষিতে গয়ংগচ্ছ ভাব এসেছে। সেটাকেই আবার চাগিয়ে তোলার চেষ্টা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘এর ফলে কোন জেলা সাংগঠনিক দিক থেকে কেমন অবস্থায় আছে, সেটাও বোঝা যাবে। আমরা তো কিছু কেন্দ্রকে পাখির চোখ করেছি।’
এদিকে, পরিবেশ আন্দোলনকে বর্তমানের শ্রেণি সংগ্রাম ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের রূপ দিতেও বলা হয়েছে ওই চিঠিতে। সেখানে দেউচা-পাচামি, নদীধসের কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সম্পাদক সৌরভ চক্রবর্তী বলেন, ‘আমরা আমাদের সংগঠনের তরফে শ্রমিক-খেটে খাওয়া মানুষদের বলছি, জলবায়ু পরিবর্তন কীভাবে সরাসরি কাজের উপর প্রভাব ফেলছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ