Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

১ অক্টোবর থেকে পুরোদমে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া

আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা পুরোদমে শুরু করছে এয়ার ইন্ডিয়া। আমেদাবাদে ড্রিমলাইনার বিপর্যয়ের পর বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া।

১ অক্টোবর থেকে পুরোদমে আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরু করছে এয়ার ইন্ডিয়া
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা পুরোদমে শুরু করছে এয়ার ইন্ডিয়া। আমেদাবাদে ড্রিমলাইনার বিপর্যয়ের পর বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। এরপর যাত্রী সুরক্ষা ও বিমান পরিচালনার মতো বিষয়গুলি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করে টাটা গোষ্ঠীর এই সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তাঁদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যার জন্য পরিষেবাতেও সমস্যা হয়েছে। কিন্তু পরিষেবায় ব্যাঘাত কমিয়ে আনা ও অভ্যন্তরীণ ব্যবস্থা সাবলীল করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ চলছে। ভবিষ্যতে যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন। উইলসন আরও জানান, ১ আগস্ট থেকে প্রথম ধাপে আংশিকভাবে স্থগিত থাকা আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের শুরু করা হয়। আর ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক পরিষেবা সম্পূর্ণ চালু হয়ে যাবে। 

Advertisement

এদিকে, প্যারিস যাওয়ার পথে পাখির ধাক্কায় ‘নাক’ ভাঙল আইবেরিয়া এয়ারলাইন্সের বিমানের। যার ফলে টেক অফের পর ফের বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। স্পেনের ওই বিমান সংস্থাটি জানিয়েছে, এয়ারবাসের এ৩২১ মডেলের ওই বিমানটি এক মাস আগেই তাদের হাতে এসেছিল। গত রবিবার মাদ্রিদ এয়ারপোর্ট থেকে বিমানটি টেক অফ করে। তারপরই কোনও বড় পাখির সঙ্গে সেটির ধাক্কা লাগে। তাতে বিমানের সামনের অংশ ও ইঞ্জিনের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কা লাগার ফলে পুরো বিমান কাঁপতে শুরু করে বলে জানিয়েছেন যাত্রীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ