Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

চিকিৎসা পরিষেবায় এআই প্রযুক্তি, উদ্যোগ আইসারের

এবার চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহারের উদ্যোগ নিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতার বিজ্ঞানীরা।

চিকিৎসা পরিষেবায় এআই প্রযুক্তি, উদ্যোগ আইসারের
  • ১৩ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: এবার চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) ব্যবহারের উদ্যোগ নিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতার বিজ্ঞানীরা। শুক্রবার এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একথা জানানো হয়। এই বিষয়ে কিছুদিন আগেই একটি মউ স্বাক্ষর হয় এইমস-এর সঙ্গে। এই গবেষণায় সাফল্য পেলে পেটেন্ট নিয়ে আগামী দিনে দেশের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতেও এআই-এর ব্যবহার করা হবে বলে বিজ্ঞানীরা জানান।

Advertisement

ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক বিজ্ঞানী বলেন, ‘এআই-এর ক্ষমতা প্রচুর। অনেক ডেটা একসঙ্গে ব্যবহার করতে পারে। যেটা মানুষের পক্ষে কঠিন। এআই-এর প্রয়োগে চিকিৎসা ক্ষেত্রে রোগ সংক্রান্ত অনেক ব্যাপারে উপদেশ পাওয়া, বিশ্লেষণ করা বা একই বিষয়ে পুরনো কোনও কেসকে ঘেঁটে দেখার কাজও নিমিষে হয়ে যাবে। স্বাভাবিকভাবেই এতে চিকিৎসা ব্যবস্থায় উন্নতি ঘটবে।’
এদিন আইসারের প্রতিষ্ঠা দিবসে হরিণঘাটার মোহনপুরে নিজস্ব ক্যাম্পাসে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন জেলার ৩০টি স্কুল ও কলেজ থেকে প্রায় এক হাজার পড়ুয়া অংশ নেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক জি সতীশ রেড্ডি প্রমুখ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ