Bartaman Logo
৪ জুন, ২০২৬

অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা সফল

অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফল ভাবে উৎক্ষেপিত হল এই ইন্টারমিডিয়েটড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল।

অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা সফল
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০

নয়াদিল্লি: অগ্নি-৫ মিসাইলের সফল পরীক্ষা করল ভারত। বুধবার ওড়িশার চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে সফল ভাবে উৎক্ষেপিত হল এই ইন্টারমিডিয়েটড রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। প্রতিরক্ষা মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, যাবতীয় অপারেশনাল ও টেকনিক্যাল প্যারামিটারে সফল হয়েছে অগ্নি-৫। 

Advertisement

঩ ডিআরডিও-র তৈরি অগ্নি সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল অগ্নি-৫। পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে হামলা করতে পারে এই মিসাইল। অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি সমৃদ্ধ অগ্নি-৫ মিসাইল একাধিক পরমাণু ওয়ারহেড বহনেও সক্ষম (সর্বোচ্চ দেড় টন)। ভারতীয় প্রযুক্তি নেভিক ও মার্কিন প্রযুক্তি জিপিএস ব্যবহার করে লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে এই মিসাইল। তিন স্টেজের সলিড ফুয়েল প্রপালসন সিস্টেম ব্যবহার হওয়ায় এই মিসাইল সহজে মোতায়েন ও বহন করা যায়।  সূত্রের খবর, আগামী দিনে এই মিসাইলে যুক্ত হতে চলেছে বাঙ্কার বাস্টার বম্ব প্রযুক্তিও। ছবি: পিটিআই

সম্পর্কিত সংবাদ