Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২১

আজ, বুধবার দিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, মৃত অন্তত ২১
  • ৩ জুন, ২০২৬ ১৪:৫২
Prefer us on Google

নয়াদিল্লি, ৩ জুন: আজ, বুধবার দিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ের একাধিক অংশে।  আগুন লাগার সময় হোটেলের মধ্যে উপস্থিত ছিলেন মোট ৪০ জন। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুন গ্রুত ছড়িয়ে যাওয়ায় বেশির ভাগ লোক আটকে পড়েন ভিতরে।  প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে নীচে ঝাঁপ মারেন কয়েকজন। কিন্তু শেষরক্ষা হল না ঘরে মধ্যে আটকে থাকা ২১ জনের। অগ্নিদগ্ধ হয়ে মোট মৃত্যু হয় তাদের। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। আগুনের তীব্রতা বেশি হওয়ায়  দমকলের আরও কয়েকটি  ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছয়। শুরু হয় আগুন নেভানো এবং উদ্ধার কাজ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে। অনেকেই আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে লাফ দেন প্রাণে বাঁচার তাগিদে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া লোকজনের মধ্যে অনেকেই গুরুতর আহত। 
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হোটেলে ভিতরে থাকা ৪০ জনের মধ্যে বেশির ভাগই হলেন বিদেশি। চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তাঁরা। যে সময় আগুন লাগে, সেই সময় সকলেই ঘুমোচ্ছিলেন বলে দাবি স্থানীয়দের। ফলে আগুন লাগার পরে বেরিয়ে আসতে পারেননি তাঁরা।

 হোটেলের রাঁধুনি জানিয়েছেন, সকাল ৮টায় তিনি রান্নাঘরে ঢোকেন। বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন। সেইখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন তিনি। আগুন দেখে দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি সহকর্মীকে বিষয়টি জানিয়ে সতর্ক করেন। কিন্তু তত ক্ষণে আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং আহত ও মৃতদের পরিবারকে সবরকম সহায়তা করা হবে। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।  মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ