Bartaman Logo
১৮ জুন, ২০২৬

কর্ণাটকে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির চক্র ফাঁস, ধৃত ১৩

কর্ণাটকের বেলাগাভি জেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির চক্র ফাঁস। ১৩ জন গ্রেপ্তার, উদ্ধার ৯টি পিস্তল। বিস্তারিত জানুন।

কর্ণাটকে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির চক্র ফাঁস, ধৃত ১৩
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কর্ণাটকের বেলাগাভি জেলায় অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির চক্রের পর্দাফাঁস। সম্প্রতি অবৈধ দেশি আগ্নেয়াস্ত্র তৈরি ও সরবরাহ চক্রের হদিশ পেয়ে অভিযান চালায় পুলিশ। সন্দেহজনক ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে ৯টি দেশি পিস্তল, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের যন্ত্রাংশ, গুলি তৈরির সামগ্রী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলাগাভি জেলার কাটাগালি গ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল এই চক্র। মূল অভিযুক্ত মারুতি সুতার, ২০২৪ সাল থেকে নিজের বাড়িতে দেশি পিস্তল তৈরি করছিল। তার বাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে বিক্রি হয়ে যাওয়া আরও আটটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত একনলা ও দোনলা—দুধরনের দেশি পিস্তলই তৈরি করত। একটি খুনের মামলার তদন্তে এই অবৈধ অস্ত্রচক্রের সন্ধান মেলে। খুনে ব্যবহৃত অস্ত্রের সূত্র ধরেই গোটা নেটওয়ার্কের পর্দাফাঁস হয়। তদন্তে উঠে এসেছে মারিয়াপ্পা নায়েক নামে এক ব্যবসায়ীর নাম। অভিযোগ মারিয়াপ্পা দেশি পিস্তল তৈরির কাজে আর্থিক সহায়তা করত। অন্যদিকে বিশ্বনাথ দেশাই নামে এক বই বিক্রেতা অস্ত্র তৈরির প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করতেন বলে দাবি তদন্তকারীদের। পুলিশের অভিযোগ, বইয়ের ব্যবসার আড়ালে এই অবৈধ কাজ তিনি চালিয়ে যেতেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ