Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আড়াই বছর পার, উদ্বোধন করা হবে বারুইপুরের সূর্যপুর সেতু

অবশেষে আড়াই বছর পরে বারুইপুরের সূর্যপুর সেতুর উদ্বোধন হতে চলেছে। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহেই সূচনা হবে এই সেতুর।

আড়াই বছর পার, উদ্বোধন করা  হবে বারুইপুরের সূর্যপুর সেতু
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 সংবাদদাতা, বারুইপুর: অবশেষে আড়াই বছর পরে বারুইপুরের সূর্যপুর সেতুর উদ্বোধন হতে চলেছে। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহেই সূচনা হবে এই সেতুর। সেজন্য শনিবার সেতুর সামনের রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে পূর্তদপ্তর। এজন্য পূর্তদপ্তরে জায়গার উপরে যে দোকানগুলি এসে পড়েছে, সেই দোকানগুলি জেসিবি মেশিন দিয়ে ভাঙা হচ্ছে। পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, সেতু নতুন করে সংস্কারে ব্যয় হয়েছে ৭ কোটি ৬৫ লক্ষ টাকা। সেতুটি প্রায় ১৬ মিটার চওড়া হয়েছে।

Advertisement

বারুইপুর থেকে কুলপি সংযোগকারী এই সেতু। কয়েকশো গাড়ি নিত্য চলাচল করতো। কিন্তু সেতুটি বেহাল হয়ে পড়ায় ২০২২ সালে তা ভাঙার কাজ শুরু করে পূর্তদপ্তর। কিন্তু কাজ অত্যন্ত ধীরগতিতে হওয়ায় তীব্র ক্ষোভ জানান এলাকার বাসিন্দারা। কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে বারংবার প্রশাসনিক সভা হয়। বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় পূর্তদপ্তরের আধিকারিকদের ডেকে কাজ শেষের সময়সীমা বেঁধে দেন। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারও সেতুর সামনে রাস্তা চওড়া করার জন্য পূর্তদপ্তরকে নিয়ে মিটিং করেন। প্রসঙ্গত, এই সেতুর সংস্কারের কাজ চলায় সেতুর পিছন দিকে অন্য একটি সেতু চলাচলের জন্য খোলা ছিল। সেচদপ্তর সূত্রে খবর, সেই সেতুটিরও সংস্কার হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ