Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অতিরিক্ত শুল্ক: নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা চীনা রাষ্ট্রদূতের

রাশিয়া থেকে তেল কেনায় গোঁসা। বুধবারই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ।

অতিরিক্ত শুল্ক: নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা চীনা রাষ্ট্রদূতের
  • ৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনায় গোঁসা। বুধবারই ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশ। আমেরিকার এই শুল্কবৃদ্ধির ইস্যুতে আগেই ভারতের পাশে দাঁড়িয়েছিল মস্কো। এবার নাম না করে ট্রাম্পকে খোঁচা চীনা কূটনীতিকের। ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ওঁনাকে এক ইঞ্চি দিন, টেনে ১ মাইল লম্বা করবেন।’ ট্রাম্পের নয়া শুল্কনীতি ঘিরে এই মুহূর্তে কাছাকাছি বেজিং ও নয়াদিল্লি। চলতি মাসেই চীন সফরে যেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে সেদেশের রাষ্ট্রদূতের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই ও  ব্রাজিলিয়ান রাষ্ট্রপতির মূখ্য পরামর্শদাতার সঙ্গে কথপোকথনের অংশবিশেষও পোস্ট করেছেন ফেইহং। সেখানে চীনা বিদেশমন্ত্রী বলছেন, অন্যদেশের ওপরে অতিরিক্ত শুল্ক চাপিয়ে রাষ্ট্রসঙ্গের সনদ অমান্য করছে আমেরিকা। মানছে না বিশ্ব বাণিজ্য সংস্থার  নিয়মও। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ