মুম্বই, ১৮ মে: মুম্বইতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী তাপসী পান্নু। বোন শাগুনের সঙ্গে যৌথভাবে মুম্বইয়ের গোরেগাঁও পশ্চিমে একটি বিলাসবহুল আবাসনে ৪.৩৩ কোটি টাকা দিয়ে ফ্ল্যাটটি কিনেছেন তাপসী। ১,৬৬৯ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটিতে রয়েছে দুটি ব্যক্তিগত পার্কিং স্পট। ফ্ল্যাটটির কার্পেট এলাকা ১,৩৯০ স্কোয়ার ফুট। মে মাসের ১৫ তারিখে এই ফ্ল্যাটটি কিনেছেন তাপসী ও তাঁর বোন। যার জন্য ২১.৬৫ লক্ষ টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে তাঁদের। সঙ্গে ৩০ হাজার টাকা অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে তাপসী ও শাগুনকে। অর্থাৎ মুম্বইতে অবশেষে একটি পছন্দের আস্তানা পেলেন অভিনেত্রী তাপসী। কাজের কথা বলতে গেলে তাপসী ব্যস্ত তাঁর দুই আগামী সিনেমার কাজ নিয়ে। ‘গান্ধারী’ ও ‘ও লড়কি হ্যায় কাহান?’ এই দুটি সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত তিনি।



