Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুরবাড়িতে আসবেন অভিষেক, মতুয়া মহাসংঘের অবরোধ স্থগিত

৫ জানুয়ারি সোমবার রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির কথা ঘোষণা করেছিল তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। কিন্তু এদিন তা স্থগিত করা হয়।

ঠাকুরবাড়িতে আসবেন অভিষেক, মতুয়া মহাসংঘের অবরোধ স্থগিত
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বনগাঁ: ৫ জানুয়ারি সোমবার রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির কথা ঘোষণা করেছিল তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। কিন্তু এদিন তা স্থগিত করা হয়। ওই সংগঠনের তরফে এজন্য দাবি করা হয়েছে যে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন্ন ঠাকুরবাড়ি সফরের কারণেই এই সিদ্ধান্ত। সাংসদের সফরের পরে, আগামী দিনে এই কর্মসূচি নতুন করে ঘোষণা করা হবে। যদিও এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

ভোটার তালিকা থেকে বহু মতুয়ার নাম বাদ যাওয়ার কথা সদর্পে ঘোষণা করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। এর প্রেক্ষিতে ২৪ ডিসেম্বর শান্তনু ঠাকুরের বাড়িতে জবাব চাইতে যান একদল মতুয়া ভক্ত। সেইসময় শান্তনুর অনুগামীদের হাতে আক্রান্ত হন মমতা ঠাকুরের ঘনিষ্ট মতুয়া গোঁসাই-পাগলরা। 
এরপরই তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী জানিয়েছিলেন, এর প্রতিবাদে ৫ জানুয়ারি তারা রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচি পালন করবে। যদিও এদিন সকালে সংঘের পক্ষ থেকে সেই কর্মসূচি বাতিল ঘোষণা করা হয়।  এই বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, আগামী ৯ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে আসবেন। তার আগে এই অবরোধ কর্মসূচি পালন করলে অভিষেকের আগমন অনুষ্ঠানের প্রস্তুতির ক্ষেত্রে ক্ষতি হতে পারত। তার প্রভাব পড়ত রাজ্যের মতুয়াদেরই মধ্যে। সেই কারণে দলীয় সাংসদের সফরকে প্রাধান্য দিতে আমরা এদিনের কর্মসূচি বাতিল করেছি।
তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন বলেন, আসলে ওদের সঙ্গে মতুয়ারা নেই। অবরোধ কর্মসূচিতে লোক পাবে না বলেই তা বাতিল করেছে ওরা। এখন লোকলজ্জার ভয়েই নানা অজুহাত দিচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ