Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঠাকুরবাড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৯ জানুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে যাবেন তিনি।

ঠাকুরবাড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: ৯ জানুয়ারি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে যাবেন তিনি। তার আগে মঙ্গলবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে প্রস্তুতি সভা করল তৃণমূল। এদিন বনগাঁ পুরসভার চন্দ্রিকা হলে এই সভা হয়। সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্ব।

Advertisement

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, জেলা সফরে নদীয়ার তাহেরপুর থেকে সড়কপথে বনগাঁ আসবেন দলের সাধারণ সম্পাদক। র‍্যালি করে ঠাকুরবাড়িতে যাবেন তিনি। এবিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে এদিন এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। ব্লকস্তরের নেতৃত্ব সহ সকল নেতারা এই সভায় উপস্থিত ছিলেন। ওইদিন প্রচুর মানুষ উপস্থিত হবে অভিষেককে সমর্থন জানাতে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ