Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

রোহিতে মজেছেন এবি ডি’ভিলিয়ার্স

সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। হিটম্যানকে এভাবেই প্রশংসায় ভরালেন এবি ডি’ভিলিয়ার্স।

রোহিতে মজেছেন এবি ডি’ভিলিয়ার্স
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সর্বকালের সেরা অধিনায়কদের মধ্যে একজন হয়ে উঠতে পারেন রোহিত শর্মা। হিটম্যানকে এভাবেই প্রশংসায় ভরালেন এবি ডি’ভিলিয়ার্স। সম্প্রতি সাক্ষাত্কারে প্রাক্তন তারকা বলেছেন, ‘রোহিতের নেতৃত্বে ভারতের জয়ের হার প্রায় ৭৪ শতাংশ। বাকি অধিনায়কদের তুলনায় যা অনেক বেশি। এমন ছন্দ ধরে রাখতে পারলে ইতিহাসের সেরা ক্যাপ্টেনদের তালিকায় ও নাম লেখাবে।’ রোহিতের নেতৃত্বে গত এক বছরে দু’টি আইসিসি ট্রফি জিতেছে ভারত। তবে সম্প্রতি তাঁকে কম সমালোচনা সহ্য করতে হয়নি। অনেকে তাঁর অবসরেরও দাবি তুলেছিলেন। এই প্রসঙ্গে ডি’ভিলিয়ার্স বলেন, ‘রোহিতের অবসর নিয়ে কেন এতো চর্চা হচ্ছে, তা আমার বোধগম্য নয়। ক্যাপ্টেন হিসেবে দারুণ সফল। পাশাপাশি ব্যাট হাতেও ওর পারফরম্যান্স রীতিমতো উজ্জ্বল। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিতের ৭৬ রানের ইনিংসই ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। তাই এই মুহূর্তে ওর অবসরের প্রশ্নই ওঠে না।’ তাঁর সংযোজন, ‘শুধু পরিসংখ্যান দিয়ে রোহিতের কৃতিত্ব বিচার করলে ভুল হবে। ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতাই বদলে দিয়েছে। আগে ও শুরুটা ধীরে করত। তবে ২০২২ সালের পর পাওয়ার প্লে-তে প্রায় ১১৫ স্ট্রাইক রেটে খেলছে। ব্যক্তিগত মাইলস্টোনের পিছনে না ছুটে টিমের স্বার্থকে সবার আগে রাখে। তার ফলও মিলছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ