Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের ছবির নাম বদল

প্রযোজনায় মন দিয়েছেন আমির খান। তাঁর প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’-এর কাজ চলছে পুরোদমে। সানি দেওল, প্রীতি জিন্টা, আলি ফজল, শাবানা আজমির মতো তারকারা কাজ করছেন ছবিতে।

আমিরের ছবির নাম বদল
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রযোজনায় মন দিয়েছেন আমির খান। তাঁর প্রযোজিত ছবি ‘লাহোর ১৯৪৭’-এর কাজ চলছে পুরোদমে। সানি দেওল, প্রীতি জিন্টা, আলি ফজল, শাবানা আজমির মতো তারকারা কাজ করছেন ছবিতে। এই আবহে শোনা যাচ্ছে, ছবির নাম বদলে যেতে পারে। ‘জিস লাহোর নে দিখায়া’ নাটকের উপর ভিত্তি করে ছবিটি তৈরি করছেন পরিচালক। ব্রিটিশ আমল ও লাহোরের উপর ভিত্তি করে ছবির গল্প বোনা হয়েছে। প্রাথমিকভাবে, লাহোরের নাম দিয়ে শিরোনাম রাখা হলেও নির্মাতারা মনে করছেন, পাকিস্তানের একটি শহরের নাম দিয়ে ছবির নাম রাখলে, তা বক্স অফিসে ভালো ফল না-ও করতে পারে। সে কারণে নাম পরিবর্তনের কথা চিন্তা করছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, শীঘ্রই একটি বৈঠক করবেন আমির খান ও পরিচালক রাজকুমার সন্তোষী। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে ছবিটি মুক্তি পাবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ