Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘গোটা দেশের জয়’, চোখের জল সামলে বললেন শুভাংশুর বাবা

বৃহস্পতিবার বিকেল চারটে। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল (সিএমস) চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন সকলে। সেই সময়ই ডকিং প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশু শুক্লা।

‘গোটা দেশের জয়’, চোখের জল সামলে বললেন শুভাংশুর বাবা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লখনউ: বৃহস্পতিবার বিকেল চারটে। লখনউয়ের সিটি মন্টেসরি স্কুল (সিএমস) চত্বরে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন সকলে। সেই সময়ই ডকিং প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন শুভাংশু শুক্লা। ভারতীয় হিসেবে প্রথমবার। ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে তখন মুখর হয়েছে চারিদিক। শুভাংশুর বাবা শম্ভু শুক্লা বলছিলেন, ‘ও কেবল আমাদের ছেলে নয়, গোটা ভারতের স্বপ্ন আর আশীর্বাদ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে। এটা কেবল শুভাংশুর নয়, ভারতের জয়।’ তাঁর চোখের কোণে জল। সামলে নিলেন। পাশে বসে মেয়ে সুচি মিশ্র। তিনি বলছিলেন, ‘ভাই আন্তর্জাতিক মহাকাশ সেন্টারে পৌঁছে গিয়েছে। ওর জন্য আমরা সকলেই গর্বিত।’ দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিএমএস-এর ছাত্র ছিলেন শুভাংশু। সেই স্কুলের ম্যানেজার গীতা গান্ধী কিংডন বলেন, ‘শুভাংশু আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র। ওর কীর্তি দেশের শক্তি, সামর্থ্যকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছে।’ স্কুলের একজন শিক্ষক সুধাংশু গৌর বলছিলেন, ‘ভবিষ্যত প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছে শুভাংশু। অনেকেই নতুন করে মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখছে, ঠিক যেভাবে রাকেশ শর্মার অভিযানের পর দেখেছিল।’ সদ্য ওই স্কুলে একটি ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে অধিকাংশ ছাত্র এসেছিল মহাকাশচারীর পোশাকে।  

Advertisement

সম্পর্কিত সংবাদ