শ্রীনগর ও পাটনা, ২৩ মার্চ: দেশের দুই প্রান্তে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে। দ্বিতীয়টি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবলের গুন্ড কঙ্গনে।
শ্রীনগর ও পাটনা, ২৩ মার্চ: দেশের দুই প্রান্তে দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল আটজনের। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে। দ্বিতীয়টি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবলের গুন্ড কঙ্গনে।
বিহারের বেগুসরাইয়ে দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে চারজনের। জখম পাঁচ। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার কাকভোরে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে বেগুসরাইতে রাস্তার ধারে থাকা ডিভাইডারে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। তাতেই ছিলেন মোট ন’জন যাত্রী। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। সূত্রের খবর, ওই গাড়ির চালকের গাফিলতির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।
অপরদিকে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবলের গুন্ড কঙ্গনে পর্যটক বোঝাই একটি চারচাকা গাড়ি সরাসরি ধাক্কা মারে বাসে। যার ফলে ওই গাড়ির চালক সহ মৃত্যু হয় তিন পর্যটকের। পুলিস সূত্রে খবর, বাসে থাকা কয়েকজন যাত্রী জখম হয়েছেন। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে ঘটল দুর্ঘটনাটি তদন্ত শুরু হয়েছে।