Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অ্যাপ ডাউনলোড করতেই গায়েব ৭৮ হাজার টাকা

বিদ্যুতের বিল পেমেন্ট করার নামে প্রতারণার শিকার হলেন কাঁচরাপাড়া এক শিক্ষিকা। দেবদত্তা বিশ্বাস নামে ওই শিক্ষিকার বাবার মোবাইলে একটি ফোন আসে।

অ্যাপ ডাউনলোড করতেই গায়েব ৭৮ হাজার টাকা
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিদ্যুতের বিল পেমেন্ট করার নামে প্রতারণার শিকার হলেন কাঁচরাপাড়া এক শিক্ষিকা। দেবদত্তা বিশ্বাস নামে ওই শিক্ষিকার বাবার মোবাইলে একটি ফোন আসে। বাবাকে জানানো হয়, আপনার বিদ্যুতের বিল তিন মাস বকেয়া রয়েছে। অ্যাপ ডাউনলোড করুন, আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়ে যাবে। কিন্তু তাঁর বাবার মোবাইলে অ্যাপ ডাউনলোড হচ্ছিল না। তারপর তিনি স্কুল শিক্ষিকা মেয়েকে ওই অ্যাপ ডাউনলোড করতে বলেন। সেটি ডাউনলোড করতেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৭৮ হাজার টাকা চলে যায়। তিনি হতভম্ব হয়ে পড়েন। যাতে আর টাকা না যায়, সেজন্য বাবার ফোন তিনি বন্ধ করে দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ