Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন ৭২ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে ৭২ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন। পুজোর আগে এমন উপহারের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন ৭২ হাজার মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিতিনিধি, বর্ধমান: রাজ্যে নতুন করে ৭২ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে চলেছেন। পুজোর আগে এমন উপহারের কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বর্ধমানের সভা থেকে তিনি বলেন, ৭২ হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন। তাঁর এই ঘোষণায় মহিলারা উচ্ছ্বসিত হয়ে পড়েন। তাঁরা করতালি দিয়ে স্বাগত জানাতে থাকেন। 

Advertisement

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। মহিলাদের এখন হাতখরচের জন্য অন্যের উপর ভরসা করতে হয় না। প্রতিমাসেই তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। রাজ্যের কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার জন্য অনেকেই আবেদন করেছিলেন। তাঁদের অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে।
এদিন তিনি বলেন, ৫০ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা হবে। ৯৮০০ জনকে শিক্ষাশ্রী, চারহাজার জনকে রূপশ্রী প্রকল্প দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মেয়েদের বিয়ের জন্য এই প্রকল্পে আর্থিক সহযোগিতা করা হয়। কন্যাশ্রী প্রকল্পে থেকে ছাত্রীরা পড়াশোনার খরচ পায়। এই প্রকল্প নিয়ে বিশ্বে চর্চা চলছে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। এদিন বাংলার বাড়ি প্রকল্পেও নতুন করে কয়েকজন উপভোক্তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। অন্যান্য প্রকল্পের সুবিধাও উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জেলার বাসিন্দাদের বিভিন্ন ধরনের পাট্টা দেওয়া হয়েছে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ