Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

১৫ মিনিটের বৃষ্টিতে জলবন্দি ৬০ টি পরিবার

শনিবার ১৫ মিনিটের বৃষ্টিতেই জল জমে ঘরবন্দি প্রায় ৬০ টি পরিবার। বেহাল নিকাশির জন্য অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় পুরো এলাকা। নিকশির চরম অব্যবস্থার কারণে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

১৫ মিনিটের বৃষ্টিতে জলবন্দি ৬০ টি পরিবার
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হবিবপুর: শনিবার ১৫ মিনিটের বৃষ্টিতেই জল জমে ঘরবন্দি প্রায় ৬০ টি পরিবার। বেহাল নিকাশির জন্য অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় পুরো এলাকা। নিকশির চরম অব্যবস্থার কারণে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। ঘটনাটি হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সীনগর বিবেকানন্দপল্লীর ভরপাড়া এলাকার।

Advertisement

আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডল বলেন, শ্যালো মেশিনের মাধ্যমে যত দ্রুত সম্ভব বৃষ্টির জল নামানোর চেষ্টা চলছে। ওই এলাকায় প্রায় ৮ লক্ষ টাকা ব্যয়ে একটি হাইড্র্যান্ট নির্মাণ করা হবে। ইতিমধ্যেই তার বাজেট তৈরি করা হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের টাকা পেলেই কাজ শুরু করব। বাসিন্দাদের সঙ্গে এবিষয়ে কথা হয়েছে আমাদের।
স্থানীয়দের দাবি, এলাকায় পুরনো একটি জলাশয় রয়েছে। আশেপাশের নিচু জায়গা অনেকে মাটি ফেলে দখল করে রেখেছেন। এলাকার সব জল জলাশয়ে গিয়েই পড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে সেটির গভীরতা অনেকটা কমে গিয়েছে। ফলে অল্প বৃষ্টিতেই জল উপচে গোটা গ্রাম ভরে যায়। 
স্থানীয় বাসিন্দা যোগমায়া দাস বলেন, জলাশয় থেকে টাঙন নদী পর্যন্ত বড় হাইড্র্যান্ট তৈরির প্রয়োজন রয়েছে। তাহলে এলাকায় নিকাশির সমস্যা সমাধান হবে। বর্ষার আগে অবিলম্বে এই কাজ করা হোক। নাহলে জল যন্ত্রণায় ভুগবেন বাসিন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ