Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সবুজ সাথীর উপভোক্তার ৫৩ শতাংশই হল স্কুল ছাত্রী

সবুজ সাথী প্রকল্পে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লক্ষ পড়ুয়াকে সাইকেল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সবুজ সাথীর উপভোক্তার ৫৩ শতাংশই হল স্কুল ছাত্রী
  • ১৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রীতেশ বসু, কলকাতা: সবুজ সাথী প্রকল্পে এখনও পর্যন্ত মোট ১ কোটি ৩৮ লক্ষ পড়ুয়াকে সাইকেল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার মধ্যে ৫৩ শতাংশ হল স্কুল ছাত্রী আর বাকি ৪৭ শতাংশ হল ছাত্ররা। এই প্রকল্পের জন্য এখনও পর্যন্ত ৪ হাজার ২০০ কোটি টাকা খরচ হয়েছে বলেই প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

২০১৫-১৫ সাল থেকে এই প্রকল্প চালু করে রাজ্য। প্রথম বছর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪০ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়। তার পরের বছর থেকে নবম শ্রেণীতে উঠলেই সাইকেল পান সরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা। মোট ন'হাজার স্কুলকে এই প্রকল্পের অধীন নিয়ে আসা হয়েছে। স্কুল শিক্ষা, সংখ্যালঘু উন্নয়ন, অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তর যৌথ ভাবে এই প্রকল্পে কাজ করে। প্রতি বছর প্রায় ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়া হয়।

এই বছরও ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল দেওয়ার কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যে সাড়ে আট লক্ষ পড়ুয়া সাইকেল পেয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। বাকিদের মার্চের মধ্যে দিয়ে দেওয়ার ডেডলাইল ঠিক করা হয়েছে বলেও সূত্রের খবর। এই প্রকল্পের জন্য একাধিক পুরস্কার পেয়েছে রাজ্য।

এই প্রকল্প নিয়ে একটি সমীক্ষাও করিয়েছে রাজ্য। যাতে দেখা গিয়েছে, রাজ্যের এই প্রকল্পের জন্য কমেছে স্কুলছুটের সংখ্যা। আবার এই প্রকল্প চালু হওয়ায় মেয়েদের মধ্যে স্কুলে যাওয়ার আগ্রহ বেড়েছে অনেকগুণ। মেয়েদের স্বনির্ভরতার লক্ষ্যেও এই প্রকল্প বিশেষ ভূমিকা পালন করেছে বলেও জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ