Bartaman Logo
১০ জুন, ২০২৬

জঙ্গিযোগের অভিযোগ! বরখাস্ত ৫ সরকারি কর্মী

জঙ্গিযোগের অভিযোগ! মঙ্গলবার ৫ সরকারি কর্মচারীকে বরখাস্ত করলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২০২০ সাল থেকে মোট ৮৫ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।

জঙ্গিযোগের অভিযোগ! বরখাস্ত ৫ সরকারি কর্মী
  • ১৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: জঙ্গিযোগের অভিযোগ! মঙ্গলবার ৫ সরকারি কর্মচারীকে বরখাস্ত করলেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। গত ২০২০ সাল থেকে মোট ৮৫ জন সরকারি কর্মচারীর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে ও বিভিন্ন দপ্তরের অন্দরে তাঁদের নেটওয়ার্ক ভাঙতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, বহিষ্কৃত কর্মচারীদের মধ্যে রয়েছেন মহম্মদ ইশফাক নামের এক শিক্ষক, তারিক আহমেদ রাহ নামের এক ল্যাবরেটরি টেকনিশিয়ান, বশির আহমেদ মীর নামের এক অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান। তালিকায় রয়েছেন বনকর্মী ফারুখ আহমেদ ভাট ও মহম্মদ ইউসুফ নামের এক স্বাস্থ্যবিভাগের গাড়িচালকও। সংবিধানের ৩১১ (২) (সি) ধারায় তাঁদের বরখাস্ত করা হয়েছে। এই ধারায় নিরাপত্তার স্বার্থে কোনও রকম তদন্ত প্রক্রিয়া ছাড়াই বরখাস্ত করা যেতে পারে সরকারি কর্মচারীদের।
জানা যাচ্ছে, ২০১৩ সালে শিক্ষক হিসেবে স্থায়ী নিয়োগ পান মহম্মদ ইশফাক। পাকিস্তানে থাকা লস্কর কমান্ডার মহম্মদ আমিন ওরফে আবু খুবাইবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ইশফাকের। লস্করের অপারেশনগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। ২০২২ সালে ডোডায় পুলিশকর্মী খুনের ঘটনাতেও জড়িত এই শিক্ষক। ওই বছরই সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে ইশফাককে গ্রেপ্তার করা হয়। লাইনম্যান বশির আহমেদ মীর আবার ছিল লস্করের সক্রিয় সদস্য। জঙ্গিদের পথ চিনিয়ে দেওয়ার পাশাপাশি আশ্রয়, লজিস্টিক্যাল সাপোর্ট দিত বশির। আগেভাগে জানিয়ে দিত নিরাপত্তা বাহিনীর গতিবিধিও। 
ল্যাব টেকনিশিয়ান তারিক আহমেদ রাহের সঙ্গে যোগ রয়েছে হিজবুল মুজাহিদিনের। ২০০৫ সালে হিজবুলের জঙ্গি আমিন বাবার পাকিস্তানে পালিয়ে যাওয়ায় সক্রিয় ভূমিকা ছিল তারিকের।  বনকর্মী ফারুখ আহমেদ ভাট ও সরকারি গাড়ির চালক মহম্মদ ইউসুফের সঙ্গেও যোগ ছিল হিজবুলের। হিজবুল ঘনিষ্ঠ এক প্রাক্তন বিধায়কের ব্যক্তিগত সহকারী হয়ে উঠেছিল ফারুখ। অন্যদিকে পাকিস্তানি জঙ্গি বশির আহমেদ ভাটের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল ইউসুফের। জঙ্গিদের টাকা ও অস্ত্র লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই গাড়িচালকের। ২০২৪ সালের ২০ জুলাই অস্ত্র পাচারের সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় ইউসুফকে। উদ্ধার হয় একটি পিস্তল, গুলি, একটি গ্রেনেড ও ৫ লক্ষ টাকা নগদ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ