Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো নথিপত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৭৭ লক্ষ টাকা ঋণ, গ্রেপ্তার ৫

ভুয়ো নথিপত্র দাখিল করে বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৭৭ লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়ি কেনার অভিযোগ উঠল। তদন্তে নেমে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা

ভুয়ো নথিপত্র দেখিয়ে ব্যাঙ্ক থেকে ৭৭ লক্ষ টাকা ঋণ, গ্রেপ্তার ৫
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথিপত্র দাখিল করে বেসরকারি ব্যাঙ্ক থেকে প্রায় ৭৭ লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়ি কেনার অভিযোগ উঠল। তদন্তে নেমে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা। ধৃতদের নাম আশিকুল শেখ, সোমনাথ ঘোষ, অভিজিৎ পাল, সইফুল্লা শেখ ও শঙ্কর গুপ্ত। তারা জাল নথি দেখিয়ে পাঁচটি গাড়ি কিনেছিল বলে পুলিস সূত্রে খবর। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তারাতলা ও বিষ্ণুপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, শঙ্কর এই চক্রের মূল মাথা।

Advertisement

গত বছরের জুলাই মাসে একটি বেসরকারি ব্যাঙ্কের তদন্ত শাখার এক কর্তা শেক্সপিয়ার সরণি থানায় লিখিত অভিযোগ জানান। তিনি দাবি করেন, ওই শাখা থেকে ভুয়ো নথি দেখিয়ে ৭৬ লক্ষ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে পাঁচটি গাড়ি কেনা হয়েছে। ঘটনাটির তদন্তভার হাতে নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। জানা যায়, আশিকুল পুরো ঘটনার অন্যতম চক্রী ও ঋণগ্রহীতার ব্যবস্থাপক। দু’টি গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটে আশিকুলের মোবাইল নম্বর দেওয়া ছিল। সোমনাথ ও অভিজিৎ দু’টি গাড়ির ক্রেতা, যার প্রতিটির দাম ১৪ লক্ষ টাকা। সইফুল্লা সমস্ত জাল ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আইটি রিটার্ন প্রস্তুত করেছিল। মূলচক্রী শঙ্কর গাড়িগুলি ডিলার ও অন্যদের কাছে বিক্রি করে দেয়। পাঁচটি গাড়ির সন্ধান করছে পুলিস।

Advertisement
সম্পর্কিত সংবাদ